ঢাকা মঙ্গলবার , ১৯ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে “ভূমিসেবা মেলা ২০২৬” উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

vorer angikar
মে ১৯, ২০২৬ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

নাইমুল ইসলাম, গৌরনদী প্রতিনিধিঃবরিশালের গৌরনদী উপজেলা-এ “ভূমিসেবা মেলা ২০২৬” উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ভূমি সেবা সহজীকরণ ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম।এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মাহমুদুল হাসান ফরিদ, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ শফিকুর রহমান শরীফ স্বপন, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম মৃধা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আহমেদ কবির রেজাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “মিউটেশন (নামজারি) কেন করবেন? দলিলের মাধ্যমে জমির মালিকানা অর্জিত হলেও নামজারি ও জমাখারিজের মাধ্যমে সেই মালিকানার সরকারি স্বীকৃতি পাওয়া যায়। সরকারি স্বীকৃতি না থাকলে ভূমি মালিককে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।”তিনি আরও বলেন, নামজারি না থাকলে জমি ক্রয়-বিক্রয়, দান, হেবা বা অন্য কোনোভাবে হস্তান্তর করা যায় না। এছাড়া জমিতে ভবন নির্মাণের জন্য প্ল্যান অনুমোদন পাওয়া যায় না এবং জমির বিপরীতে ব্যাংক ঋণ গ্রহণও সম্ভব হয় না।
অনুষ্ঠানে ভূমি সেবা সহজীকরণ, নামজারির গুরুত্ব এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।