ঢাকা রবিবার , ১৯ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ভোজ্য তেল মজুদে অভিযান: দুই ব্যবসায়ীকে জরিমানা

vorer angikar
এপ্রিল ১৯, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক: বরিশালে বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখতে র‍্যাব-৮ এর উদ্যোগে যৌথ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) বানারীপাড়া থানার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
র‍্যাব-৮, সদর কোম্পানি, বরিশাল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে বিপুল পরিমাণ ভোজ্য তেল মজুদ এবং প্রয়োজনীয় ব্যবসায়িক লাইসেন্স না থাকার অভিযোগে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে দোষী সাব্যস্ত করা হয়।
এ সময় মোট ১০ হাজার ৭৬০ লিটার ভোজ্য তেল অবৈধভাবে মজুদের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে সংশ্লিষ্ট দুই ব্যবসায়ীকে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা সন্ত্রাস, চাঁদাবাজি, মজুতদারি ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে কাজ করে যাচ্ছে। বাজারে অস্থিতিশীলতা রোধে এমন অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
এছাড়া, অবৈধ মজুতদার ও বাজারে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে র‍্যাব-৮ তাদের অবস্থান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।