ঢাকা সোমবার , ১৬ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

লালমোহনে ১ কেজি গাঁজাসহ যুবক আটক

vorer angikar
মার্চ ১৬, ২০২৬ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক: ভোলার লালমোহনে ১ কেজি গাঁজাসহ মো. আজাদ (২৮) নামের এক যুবককে আটক করেছে লালমোহন থানা পুলিশ। রবিবার রাতে লালমোহন থানার এসআই সম্বীত রায় ও সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার চরভূতা ইউনিয়নের ৬নং ওয়ার্ড পূর্ব তারাগঞ্জ গ্রামের সাদিন হাওলাদার রিয়াজের বাড়ীর সামনের রাস্তার উপর সন্দেহজনক ভাবে দাড়িয়ে থাকা আজাদকে তল্লাশি করা হলে তার কাছে ১ কেজির গাঁজা পাওয়া যায়। পরে তাকে আটক করে লালমোহন থানায় নিয়ে আসা হয়। আটককৃত মো. আজাদ পাশ্ববর্তী ধলীগৌর নগর ইউনিয়নের ১নং ওয়ার্ড চরকালাচাঁদ গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. অলিউল ইসলাম জানান, রবিবার রাতে এসআই সম্বীত রায় এর নেতৃত্বে ১ কেজি গাঁজাসহ মো. আজাদকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রত্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।