ঢাকা মঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে লালমোহনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

vorer angikar
মার্চ ১০, ২০২৬ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক: “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব ” প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার লালমোহনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে লালমোহন উপজেলার হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
লালমোহন উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ, সহকারী কমিশনার ভূমি মো. রেজওয়ানুল হক, লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.রুহুল আমিন, ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ফায়ার সার্ভিস, সিপিপি সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এ সময় অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে একটি সচেতনতামূলক র‍্যালি বের করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লালমোহনের স্টেশন ইনচার্জ খোরশেদ আলম। এছাড়া উপস্থিত ছিলেন সিপিপি লালমোহনের ৪ নম্বর ইউনিটের ইউনিট লিডার আব্দুর রাজ্জাক হাওলাদার এবং ১ নম্বর ইউনিটের টিম লিডার জসিম উদ্দিন বাচ্চু।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও সচেতনতার কোনো বিকল্প নেই। প্রাকৃতিক দুর্যোগপ্রবণ বাংলাদেশে জীবন ও সম্পদ রক্ষায় সবাইকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।