ঢাকা শনিবার , ৭ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

লালমোহনে ইটভাটায় জ্বালানি কাঠ পোড়ানোর অভিযোগে ২০ হাজার টাকা অর্থদন্ড

vorer angikar
মার্চ ৭, ২০২৬ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক: ভোলার লালমোহনে একটি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার গজারিয়া বাজার সংলগ্ন শাপলা ব্রিক ফিল্ডস এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রেজওয়ানুল হক। এসময় ভাটায় ইট পোড়ানোর জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের অভিযোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ০৬ ধারা ভঙ্গের অপরাধে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রেজওয়ানুল হক জানান, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।