আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক: ভোলার লালমোহনে সেমাই কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার নাঙ্গলখালি এলাকার হেলাল সেমাই কারখানায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রেজওয়ানুল হক। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি এবং যথাযথ প্যাকেজিং না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ২০ হাজার টাকা জরিমান করা হয়।
লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রেজওয়ানুল হক জানান, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
