ঢাকা বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

স্বপদে ফিরলেন বাবুগঞ্জের গনঅধিকার পরিষদের সভাপতি রানা আহমেদ

vorer angikar
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ প্রতিনিধি: বাবুগঞ্জে গণঅধিকার পরিষদের উপজেলা শাখার সভাপতি রানা আহমেদ সংগঠনের গতিশীলতা আনানের লক্ষ্যে পূণরায় স্বপদ ফিরলেন । ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে গনঅধিকার পরিষদের বাবুগঞ্জ উপজেলা সভাপতির পথ থেকে সাময়িক অব্যাহতি নিয়েছিলেন, পূণরায় স্বপদে ফেরার জন্য বরিশাল জেলা দপ্তরে আবেদনের প্রেক্ষিতে
১৯ ফেব্রুয়ারি বরিশাল জেলা সভাপতি মোঃ শামীম রেজা ও সাধারণ সম্পাদক এইচ এম হাছান এর নির্দেশে উপ দপ্তর সম্পাদক মো: হাসান হাওলাদার এর স্বাক্ষরিত দলীয় প্যাডে সংগঠনের গতিশীলতা আনয়নের লক্ষ্যে গণঅধিকার পরিষদ বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।

বাবুগঞ্জ উপজেলা শাখার গণঅধিকার পরিষদের সভাপতি দায়িত্ব গ্রহণের পর সভাপতি রানা আহমেদ বলেন বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি ব্যক্তিগত কারণে অব্যাহতি নিয়েছিলাম পূণরায় দায়িত্ব পাওয়ায় গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাননীয় মন্ত্রী নুরুল হক নূর সহ জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমার উপরে অর্পিত দায়িত্ব বাবুগঞ্জ উপজেলা শাখার সকল নেতা কর্মী নিয়ে যথাযথভাবে পালন করার অঙ্গীকার ব্যক্ত করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।