ঢাকা মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ভয়াবহ দুর্ঘটনার হটস্পট ঢাকা–বরিশাল মহাসড়ক: গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অ্যাম্বুল্যান্স-মিনিট্রাক সংঘর্ষ

vorer angikar
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

নাইমুল ইসলাম, গৌরনদী প্রতিনিধি:ঢাকা–বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা মৃত শিশুর লাশ বহনকারী একটি অ্যাম্বুল্যান্স গৌরনদী বাসস্ট্যান্ড অতিক্রম করে আলমতাজ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সামনে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত চারজন গুরুতর আহত হন।আহতদের মধ্যে অ্যাম্বুল্যান্সের চালকসহ দুইজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। গৌরনদী হাইওয়ে থানার পুলিশ ও স্থানীয় জনতা দুর্ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, এই এলাকার দুর্ঘটনা নিত্য দিনের রুটিনে পরিণত হয়েছে এবং এই ঢাকা–বরিশাল মহাসড়ক ইতিমধ্যেই দুর্ঘটনার জন্য ব্যাপক পরিচিত। মাত্র তিন দিন আগে প্রায় একই এলাকায় আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। এর আগে একই এলাকায় একাধিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনাও ঘটেছে।স্থানীয়রা অভিযোগ করেন, ঢাকা–বরিশাল মহাসড়কে চার লেনের ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি দিন দিন বেড়েই চলেছে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে এই জনপদ মৃত্যুর হটস্পটে পরিণত হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে। স্থানীয়রা আশা করছেন, ভবিষ্যতে সড়ক উন্নয়ন ও ট্রাফিক নিয়ন্ত্রণের মাধ্যমে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।