ঢাকা সোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে বরিশাল জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এর সভা অনুষ্ঠিত

vorer angikar
ফেব্রুয়ারি ২, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে বরিশাল জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এর সভা অনুষ্ঠিত। সকাল সাড়ে ৮ টায় রিটার্নিং অফিসারের কার্যালয় বরিশাল এর আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে বরিশাল জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এর সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অবঃ)। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোঃ খায়রুল আলম সুমন। সভায় এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার বরিশাল ফারজানা ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, বরিশাল অঞ্চল মোঃ ফরিদুল ইসলাম, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) পিপিএম, বিপিএম বরিশাল সুশান্ত সরকারসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ। প্রধান অতিথি গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত আইনগত বিধান, নির্বাচনী আচরণবিধি মেনে চলার গুরুত্ব এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকলের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে কথা বলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।