নিউজ ডেস্ক: বাবুগঞ্জ প্রতিনিধি:বাবুগঞ্জ অবৈধ জাটকা ইলিশ বিক্রির দায়ে ২ জনকে জরিমানা করা হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি)বিকাল ৪.৩০ মিনিট বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ মাছ বাজারে অভিযান চালিয়ে জাটকা বিক্রির সময় দুইজন মাছ বিক্রেতাকে আটক করে দুই হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।
বাবুগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা এ
অভিযান পরিচালনা করেন।এসময় আটককৃত প্রায় ৫ কেজির জাটকা দুইটি এতিমখানায় বিতরণ করা হয়। এতে বাবুগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তর ও বাবুগঞ্জ থানা পুলিশ অভিযানে অংশগ্রহণ করেন।
একইদিন সকাল থেকে দুপুর পর্যন্ত সন্ধ্যা ও সুগন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চরঘেরা জাল, মশারি জাল, চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
