ঢাকা শনিবার , ২৪ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে হাতপাখার প্রার্থী উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম এর গনসংযোগ

vorer angikar
জানুয়ারি ২৪, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ প্রতিনিধি:বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম বাবুগঞ্জে বিভিন্ন হাটবাজারে গনসংযোগ করেন।

শনিবার ২৪ জানুয়ারি সকালে বাবুগঞ্জের রহমতপুর বাজার ও বিকেল বাবুগঞ্জ বাজারে গনসংযোগ করেন।

গনসংযোগ কালে তিনি বাজারের ব্যবসায়ী, সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে লিফলেট বিতরণ ও কুশল বিনিময় করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও কর্মসূচি তুলে ধরেন।

এ সময় তিনি বলেন, ইসলামভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে।

গণসংযোগকালে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা হাতপাখা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচনী পরিবেশ প্রত্যাশা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোঃ রহমাতুল্লাহ ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ শামসুল হক যুব আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মোঃ আব্দুল্লাহ সহ অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।