বাবুগঞ্জ প্রতিনিধি:”প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়,আস্থা আজ সমাজসেবায়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এর আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস -২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকাল ৩টায় উপজেলা হলরুমে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিজ আসমা উল হুসনা। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা শামীমা ইয়াসমিন ডলি, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইফুল রহিম, সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির মোঃ সভাপতি শাহাবুদ্দিন বাচ্চু।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিভিন্ন ইউনিয়নের এতিম খানার পরিচালক এতিমখানা নিবাসী সহ সমাজসেবা কার্যালয় কর্তৃক উপকার ভোগীগন।
অনুষ্ঠান শেষে ৭ জন ঋণ গ্রহীতার মাঝে
৫০০০০ (পঞ্চাশ হাজার) টাকা করে ঋণ প্রদান করেন এবং উপজেলা পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের কাজের অগ্রগতি ও গতিশীলতা জন্য
তনিকা সরকার- শ্রেষ্ঠ ফিল্ড ও অফিসকর্মী
মোঃ সায়েম খান- শ্রেষ্ঠ ফিল্ডকর্মী ,এইচএম রাকিবুল হক পলাশ- শ্রেষ্ঠ অফিসকর্মী হিসেবে পুরস্কার প্রদান করা হয়।
