ঢাকা শনিবার , ৩ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদী প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত।

vorer angikar
জানুয়ারি ৩, ২০২৬ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

নাইমুল ইসলাম, গৌরনদী প্রতিনিধিঃগৌরনদী প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শনিবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক জহুরুল ইসলাম জহির।

সাধারণ সভায় বক্তব্য রাখেন প্যানেল আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, এস. এম. জুলফিকার, মো. হানিফ সরদার, খোকন আহম্মেদ হীরা, আমিনা আক্তার সোমা, মো. খায়রুল ইসলাম, এস. এম. মোশারফ হোসেন, আমিন মোল্লা, বদরুজ্জামান খান সবুজ ও কাজী আল আমিন।

সভা শেষে দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। তিনি ২০২৬ সালের জন্য ৭ সদস্যবিশিষ্ট গৌরনদী প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন।

ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হন জহুরুল ইসলাম জহির (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন এস. এম. জুলফিকার (দৈনিক ডেসটিনি)।

কমিটির অন্যান্য পদে রয়েছেন— সহসভাপতি: এ. আলম (দৈনিক মানবজমিন),সহসাধারণ সম্পাদক: আমিনা আক্তার সোমা (দৈনিক আমার দেশ),কোষাধ্যক্ষ: জামিল মাহমুদ (দৈনিক ভোরের পাতা), দপ্তর সম্পাদক: মোহাম্মদ আলী বাবু (দৈনিক সংবাদ), প্রচার সম্পাদক: মো. হাসান মাহমুদ (দৈনিক কালের কণ্ঠ)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।