ঢাকা সোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

vorer angikar
ডিসেম্বর ২৯, ২০২৫ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

নাইমুল ইসলাম ,গৌরনদী প্রতিনিধিঃবরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম জহির উদ্দিন স্বপন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় তিনি গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় এলাকাবাসীর প্রতিনিধিত্ব করেন মুসলিম সম্প্রদায়ের প্রবীণ ব্যক্তি ও গৌরনদী থানা মাদ্রাসার মুহতামিম ক্বারী আব্দুল আজিজ এবং হিন্দু সম্প্রদায়ের প্রবীণ ব্যক্তি মনোজ কুমার গোমস্তা।
মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল খান, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে এম জহির উদ্দিন স্বপন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সব নেতাকর্মীকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, আইন ও নিয়মের বাইরে গিয়ে কোনো কার্যক্রম গ্রহণযোগ্য হবে না এবং শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে নির্বাচন পরিচালনাই দলের লক্ষ্য।
তিনি আরও বলেন, আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে দলীয় পরিচয় বিবেচনায় নেওয়া হবে না এবং প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মনোনয়নপত্র জমা শেষে গৌরনদী কলেজ মসজিদ প্রাঙ্গণে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।