ঢাকা রবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বোরহানউদ্দিনে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩

vorer angikar
ডিসেম্বর ২৮, ২০২৫ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। রবিবার দুপুর ২টা ৩০ মিনিটের সময় উপজেলার ইদারা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোঃ মিজান (৩৬) তিনি লালমোহন উপজেলার মঙ্গল সিকদার এলাকার বাসিন্দা ও রিয়াজ উদ্দিন আইডি কার্ড অনুযায়ী তিনি এশিয়া ইউনিভার্সিটির ভিসা সেন্টারের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন এবং নিহত নারীর পরিচয় সনাক্ত করা যায়নি। আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বোরহানউদ্দিনের ইদারা নামক এলাকায় একটি দ্রুতগামী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই জন পুরুষ যাত্রী মারা যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠালে পথিমধ্যে এক অজ্ঞাতনামা নারী মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত আরও তিন জনকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে রাস্তার পাশেই পরে থাকতে দেখা যায়, তবে ট্রাকের ড্রাইভার পালিয়ে যায়। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিচয় নিশ্চিত হওয়া ব্যক্তিদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অজ্ঞাতনামা নারীর পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। এব্যাপারে বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মনির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।