ঢাকা রবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত একাধিক।

vorer angikar
ডিসেম্বর ২৮, ২০২৫ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নাইমুল ইসলাম, গৌরনদী প্রতিনিধিঃঢাকা–বরিশাল মহাসড়কের বরিশাল জেলার গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ইসলাম পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এ ঘটনায় একাধিক যাত্রী আহত হলেও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

রোববার (গতকাল) দুপুর আনুমানিক ২টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে ইয়ামাহা শোরুমের বিপরীতে দক্ষিণ বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এতে বৈদ্যুতিক খুঁটি ও বিদ্যালয়ের প্রাচীর আংশিক ভেঙে যায় এবং বাসটি পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় আহত যাত্রীদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং গৌরনদী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।