নিউজ ডেস্ক: মনোনয়ন পত্র উত্তোলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ যে নতুন স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনবান্ধব রাষ্ট্র গড়ে তুলতে জনগণের সর্বাত্মক সহযোগিতা অপরিহার্য। এ লক্ষ্যে তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রত্যাশা করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনের ভোটারদের ঈগল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টি ঝালকাঠি জেলা আহ্বায়ক মো. জামাল হোসেন হাওলাদার, জেলা সদস্য সচিব জাহিদুল ইসলাম বশির, জেলা এবি শ্রমিক পার্টির সদস্য সচিব মো. রেজাউল ইসলামসহ দলীয় নেতাকর্মী ও প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল আসোসিয়েসন অব বাংলাদেশে (পুনাব)- এর সাংগঠনিক সম্পাদক, শেখ মেহেদী হাসান সহ চব্বিশের গণঅভ্যুত্থানের সম্মুখ সারির ছাত্র জনতা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে মনোনয়ন পত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
