ঢাকা রবিবার , ২১ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকার রাজাপুর উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান সবুর নিহত

vorer angikar
ডিসেম্বর ২১, ২০২৫ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকার রাজাপুর উপজেলা প্রতিনিধি ও মঠবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য সাংবাদিক মেহেদী হাসান সবুর সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার মিল বাড়ি (আবাসন) এলাকায় ভান্ডারিয়া থেকে রাজাপুরে আসার পথে তিনি মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম)-এ পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এই আকস্মিক মৃত্যুতে দৈনিক ভোরের অঙ্গীকার পরিবারসহ সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।