বাবুগঞ্জ প্রতিনিধঃ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐকবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বজুড়ে ১৬ দিন ব্যাপী নারী ও কন্যা শিশু নির্যাতন প্রতিরোধ কর্মসূচি শুরু হয়েছে তার ধারাবাহিকতায় বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের শিশু সুরক্ষা (PVHP) প্রকল্পের মাধ্যমে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মধ্য রাজগুরু গ্রামে সূর্যমুখী শিশু সুরক্ষা হাবে দিন ব্যাপী সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) শিশু সুরক্ষা হাবের শিশুদের অংশগ্রহণে বিকাল তিনটায় শিশু সুরক্ষা হাবে স্থানীয় অভিভাবকদের নিয়ে কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের বাবুগঞ্জ উপজেলা কর্মকর্তা শামীমা ইয়াসমিন, এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পিভিএইচপি প্রকল্পের CRO মিরাজুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইফুল রহিম, উপজেলা সংগঠক ফৌজিয়া বেগম,ইউপি সদস্য ওবায়দুল হক সুমন, ইউপি সদস্য হেলেনা বেগম, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আরিফুল রহমান আখতারুজ্জামান খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগন।
