ঢাকা শুক্রবার , ৬ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

লালমোহনে ১০০ পিস ইয়াবাসহ আনোয়ার নামে মাদক ব্যবসায়ী আটক

vorer angikar
মার্চ ৬, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক: ভোলার লালমোহনে ১০০পিচ ইয়াবাসহ আনোয়ার হোসেন (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানা পুলিশ।
শুক্রবার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই মিজানুর রহমান ও অসিম চন্দ্র কর্মকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব চতলা এলাকায় আলী মুন্সি বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার ফজলুল হকের ছেলে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আনোয়ার হোসেন কে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে এবং মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।