ঢাকা শুক্রবার , ৬ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

vorer angikar
মার্চ ৬, ২০২৬ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক: নগরে সড়ক দুর্ঘটনায় মো. মহিম (২৫) নামের এক মটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে ধলীগৌর নগর ইউনিয়নের পাটওয়ারির হাট সংলগ্ন সড়কে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মহিম ধলরগৌর নগর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকার কবিরাজ বাড়ির মো. আলীর ছেলে। তিনি পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ছিলেন। পারিবারিক জীবনে তিনি এক পুত্র সন্তানের জনক।
পারিবারিক সূত্রে জানা যানা গেছে, ভোরে মহিম লর্ডহার্ডিঞ্জ মাদরাসা বাজার এলাকায় তার স্ত্রীকে শ্বশুরবাড়িতে পৌঁছে দিয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে ধলীগৌর নগরের পাটওয়ারির হাটের নিকটবর্তী স্থানে পৌঁছালে তার চালিত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হাড়িয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ে। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং স্থানীয়দের সহযোগিতায় লালমোহন সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। আকস্মিক এ মৃত্যুর ঘটনায় পরিবার-পরিজন ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর মধ্যেও গভীর শোক বিরাজ করছে।
স্থানীয়রা জানান, ওই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা প্রতিরোধে সড়কে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন তারা।
এবিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কৰ্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে মঙ্গল সিকদার ফারির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।