ঢাকা রবিবার , ১২ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

vorer angikar
এপ্রিল ১২, ২০২৬ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী প্রতিনিধিঃ বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে ২৫ পিচ ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১১ এপ্রিল ২০২৬) উপজেলার গয়নাঘাটা ব্রিজের উত্তর ঢালে দক্ষিণ পালরদী এলাকার ‘দিবারাত্রি স্টোর’–এর সামনে ঢাকা–বরিশাল মহাসড়ক থেকে তাঁকে আটক করা হয়।গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. নাদিম হাওলাদার (২৫)। তিনি উপজেলার হাপানিয়া গ্রামের বাসিন্দা আবুল হাওলাদার ও নাজমা বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় নাদিমের কাছ থেকে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ইয়াবার মোট ওজন ২ দশমিক ৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ হাজার ৫০০ টাকা।
এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার নাদিম হাওলাদারের বিরুদ্ধে এর আগেও দুটি মামলা রয়েছে। এর মধ্যে ঢাকার মোহাম্মদপুর থানায় ২০২১ সালের একটি মাদক মামলা এবং আদাবর থানায় ২০২৩ সালের একটি দণ্ডবিধির মামলা বিচারাধীন।
পুলিশ আরো জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।