ঢাকা সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা, প্রশাসনে নতুন দায়িত্ব গ্রহণ

ভোরের অঙ্গীকার ডেস্ক
সেপ্টেম্বর ২১, ২০২৬ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

নাজমুল হক মুন্না উজিরপুর :: বরিশালের উজিরপুর উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন উম্মে সালমা খানুন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।
কর্মস্থলে যোগদানের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে নবাগত এসিল্যান্ডকে শুভেচ্ছা জানান।
এ সময় উম্মে সালমা খানুন দায়িত্ব পালনে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, উজিরপুরের সাবেক সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডলকে খুলনায় বদলি করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর ছিল তার উজিরপুরে শেষ কর্মদিবস। পরে তিনি খুলনায় নতুন কর্মস্থলে যোগদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।