বাবুগঞ্জ প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাবুগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম। আজ ১৭ জানুয়ারি ২০২৬ রোজ শনিবার সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মাওলানা রহমতুল্লাহ মাতুব্বরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শামসুল হকের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় ইবতেদায়ী বিষয়ক সম্পাদক মাওলানা শেখ নজরুল ইসলাম মাহবুব, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সাইফুল রহিম, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি মোঃ আরিফুদ্দিন আহমেদ মুন্না, বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা এ্যাসিস্ট্যান্ড সেক্রেটারী হাফেজ মাওলানা রাসেল হোসাইন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আহসান হাবীব বিশ্বাস, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সভাপতি মোঃ রেজাউল করিম রেজা, সহ-সভাপতি মোঃ বেলাল হোসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ আবদুল্লাহ্, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সাবেক সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম সহ বাবুগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
