ঢাকা বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

লালমোহনে ভ্রম্যমান আদালতের অভিযান রুটির কারখানার মালিককে জরিমানা

vorer angikar
জানুয়ারি ১৫, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক: ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের হরিগঞ্জ বাজারে তৃপ্তি বেকারী নামক একটি রুটির কারখানায় (বেকারী) অস্বাস্থ্যকর পরিবেশে রুটি তৈরির অপরাধে কারখানার মালিক নিতাই চন্দ্র রায় কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন বেকারি আইটেম তৈরি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে । বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো. রেজওয়ানুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লালমোহন থানা পুলিশ ও সহকারী কমিশনার ভূমি এর সিও মোঃ মাসুদ আলম প্রমূখ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক বলেন, জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, স্বাস্থ্যকর খাদ্য ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়মের মধ্যে পরিচালনা করতে হবে। ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।