ঢাকা বুধবার , ১৪ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বরিশালের বিএনপির ১৭ নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার – হাওয়া লেগেছে সরোয়ারের প্রচারনার পালে।

vorer angikar
জানুয়ারি ১৪, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

এম.আর.মন্টু : বিভিন্ন অভিযোগে বরিশাল বিএনপি থেকে বহিস্কৃত ১৯ জনের মধ্যে ১৫ জনের বহিষ্কারাদেশ দলের কেন্দ্রীয় স্বীদ্ধান্তে প্রত্যাহার করায় সদর আসনে বিএনপির ধানের শীষের প্রচারনার পালে হাওয়া লেগেছে বলে মন্তব্য করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের বক্তব্য, এমনিতেই দলের কেন্দ্রীয় নির্দেশে সকল দ্বন্দ্ব -বিভেদ ভুলে নগর বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা ধানের শীষ তথা এড. মজিবুর রহমান সরোয়ারকে জয়ী করতে মাঠে নেমেছেন,সেখানে বহিষ্কার থাকা নগর বিএনপির গুরুত্বপূর্ণ ১৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রচারনায় অংশ নেয়ার নির্দেশনা দেওয়ায় জয়ের পথে আরও একধাপ এগিয়ে যাচ্ছেন মুজিবুর রহমান সরোয়ার।বরিশাল সদর-৫ থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, বিসিসির সাবেক মেয়র এড. মজিবুর রহমান সরোয়ার নির্বাচনের তারিখ ঘোষণার পর প্রথম দিকে স্থানীয় জনপ্রিয় নেতাকর্মীদের বিষয়ে কিছুটা বেকায়দায় থাকলেও মনোনয়ন প্রাপ্তির পরে সেই কালো মেঘ কেটে গিয়্যে অভিমানি নেতাকর্মীরা দলে দলে ধানের শীষের প্রার্থীর জয়ের জন্য একাট্টা হওয়ায় প্রচারনার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হয়েছে।৷ এই মাত্রাকে আরও গতিশীল করতে দলীয় স্বীদ্ধান্ত অনুযায়ী ১৭ জন নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়ায় প্রচারনার ক্ষেত্রে ঝড়ো গতি এসেছে বলে মন্তব্য করেন একাধিক নিবেদিত প্রান নেতাকর্মী।
তবে কট্টরপন্থীদের ধারণা, মুজিবুর রহমান সরোয়ারের মুল প্রতিদ্বন্দ্বী কে হচ্ছেন সেদিকে চোখ রেখে প্রচারনার পরিকল্পনা করছেন তারা।
সুত্র অনুযায়ী, বরিশাল সদর ৫ আসনে ১১ দলীয় ইসলামি ঐক্যজোট থেকে ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী চরমোনাইয়ের নায়েবে আমির মুফতি ফায়জুল করিমই হচ্ছেন সদর আসনের প্রার্থী। একই জোট থেকে বরিশাল সদর আসনে জামায়াতের প্রার্থী হিসেবে দলের নির্দেশনা অনুযায়ী জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এড.মোয়াজ্জেম হোসেন হেলাল মাঠ পর্যায়ে ব্যাপক প্রচারণা চালালেও ২ দিন পুর্বে তাকে জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মনোনীত করায় নির্বাচন থেকে এড. মোয়াজ্জেম হোসেন হেলালের নাম প্রত্যাহার এখন সময়ের ব্যাপার মাত্র। কারন হিসেবে তারা বলছেন,সাধারণত জামায়াত ইসলামি যাদেরকে নির্বাচন পরিচালনা কমিটির দ্বায়িত্ব দেন,তারা কেউ নির্বাচন করেন না।
সে হিসেবে এই আসনে মুল প্রতিদ্বন্দ্বিতা হবে ধানের শীষ এবং হাতপাখার মধ্যে। ফলে প্রচারণাও হবে যেমন জমজমাট, তেমনি নির্বাচনও হবে বাঘে- মহিষে।এ কারনেই দলীয় শক্তি আরও বেগবান করতে বিএনপির বহিস্কৃত নেতাদের পুনরায় দলে ফিরিয়ে এনেছেন বিএনপি। সুত্র অনুযায়ী, গত বুধবার বিএনপির বরিশাল মহানগরীর কমিটির সাবেক তিন যুগ্ন-আহবায়ক যথাক্রমে সাবেক কাউন্সিলর
হাবিবুর রহমান, শাহ আমিনুল ইসলাম এবং হারুন অর রশিদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। তার মাত্র দুদিন পরে বিএনপির আরও ১২ জন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। প্রত্যাহার করা বিএনপি নেতারা হচ্ছেন বরিশাল মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফিরোজ আহমেদ, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফরিদ উদ্দিন হাওলাদার, মহানগর বিএনপির সাবেক সদস্য ও সাবেক কাউন্সিলর সৈয়দ হাবিবুর রহমান, ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সৈয়দ হুমায়ুন কবির, মহানগর বিএনপির সাবেক সদস্য ও ৫ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি জাহানারা বেগম, মহানগর বিএনপির সাবেক সদস্য ও ২৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, নগর বিএনপির সাবেক সদস্য ও ৩০ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি রাশিদা পারভীন, মহানগর মহিলা দলের সাবেক সহসভাপতি জেসমিন সামাদ, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. সিদ্দিকুর রহমান, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা ও মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী কামরুল আহসান এবং ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য জাবের আবদুল্লাহ সাদী।
এ ব্যাপারে জানতে চাইলে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার ভোরের অঙ্গীকারকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছিল। তারা ভূল স্বীকার করে আবেদন করায় বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিয়ে আলাপকালে বরিশাল মহানগর যুবদলের সহ-সাধারন সম্পাদক দুলাল মাহমুদ বলেন, বহিস্কারাদেশ প্রত্যাহার করা সকল নেতাই দলের জন্য অপরিহার্য। নির্বাচনী প্রচারণায় তারা গুরুত্বপূর্ণ ভুমিকা,রাখবেন,তাতে কোন সন্দেহ নেই। প্রতীক বরাদ্দ পেলেই আমরা সবাই কাধে কাধ মিলিয়ে ধানের শীষের প্রার্থী এড. মজিবুর রহমান সরোয়ারকে বিপুল ভোটে জয়ী করার জন্য প্রচারণা পুরোদমে শুরু করবো। অভিন্ন কন্ঠে একই বক্তব্য দিয়ে বরিশাল জেলা শ্রমিক দলের সহ-সভাপতি এবং মহানগর যুবদলের সহ-সাধারন সম্পাদক সাইদুর রহমান চুন্নু মৃধা ভোরের অঙ্গীকারকে বলেন, বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা সবই স্থানীয় ভাবে খুবই জনপ্রিয় এবং অনেকেই নির্বাচিত কাউন্সিলর ছিলেন। তারা সবাই নির্বাচনী প্রচারণায় অনেক অভিজ্ঞতা সম্পন্ন ব্যাক্তি। প্রচারনায় তাদের অন্তর্ভুক্তি আমাদের জয়ের পথ আরও সুগম করবে বলে আমার বিশ্বাস। দল থেকে বহিস্কারাদেশ প্রত্যাহার করার অপেক্ষায় না থেকে আমরা ইতিপূর্বেই ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছিলাম, এমন বক্তব্য রেখে মহানগর বিএনপির সহ-সভাপতি এবং ২৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফিরোজ আহমেদ বলেন, এখন বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়ায় বুক ফুলিয়ে প্রচারনা চালাবো নেতাকর্মীদের নিয়ে। আলাপকালে সদ্য বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়া মহানগর বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক এবং বিসিসির ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান টিপু বলেন,দল থেকে বহিষ্কার হওয়ায় অভিমান ছিল কিন্তু রাগ নয়। আমরা এড. মুজিবর রহমান সরোয়ার এর পক্ষে অনেক পুর্ব থেকেই প্রচারনা চালাচ্ছিলাম। এখন তার গতি আরও বেগবান হবে। নিশ্চই আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষের জয় নিশ্চিত করতে সর্বশক্তি প্রয়োগ কর

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।